1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

প্রথম ফুটবলার হিসেবে যে নজির গড়লেন মেসি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ Time View

পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়ে অবিশ্বাস্য প্রভাব ফেলেন লিওনেল মেসি। আমেরিকার ক্লাবটিতে যোগ দেওয়ার পর মেসি ১৪ ম্যাচ খেলে ১১টি গোল করেন।

আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়কের নৈপুণ্যে লীগস কাপ শিরোপা জেতে মায়ামি। ইউএস ওপেন কাপে হয় রানার্সআপ। মেসির কারণে মায়ামির দর্শকও বেড়ে যায়। এসব কারণে ২০২৩ সালের সেরা অ্যাথলেট হিসেবে মেসিকে বেছে নিয়েছে দেশটির বিখ্যাত সাময়িকী টাইম।

২০১৯ সাল থেকে ‘অ্যাথলেট অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে আসছে টাইম। সে বছর সম্মানসূচক এই পুরস্কার পেয়েছিল যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল।

পরের বছর খেতাবটি পান বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস জেতেন অ্যাথলেট অব দ্য ইয়ারের পুরস্কার।

সবশেষ ২০২২ সালে নিউইয়র্ক ইয়াঙ্কির বেসবল তারকা অ্যারন জাজ জেতেন টাইমের বর্ষসেরার পুরস্কার। আর এবার প্রথম ফুটবলার হিসেবে সম্মানটি অর্জন করলেন মেসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT