1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

পরীক্ষার সময় বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদ্যপ অবস্থার ভিডিও ভাইরাল, শোকজ নোটিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলাকালে প্রধান শিক্ষককে নিজ কক্ষে মদ্যপ অবস্থায় দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া প্রায় চার মিনিটের ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে বসে অসংলগ্ন আচরণ করছেন। এ সময় বিদ্যালয়ে এইচএসসি পরীক্ষা চলছিল। খবর পেয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিক সেখানে গেলে তিনি তাদের সামনে নিজের দীর্ঘদিন ধরে মদ্যপানের কথা উল্লেখ করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। একপর্যায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে গিয়ে একজন সাংবাদিককে জড়িয়ে ধরতেও দেখা যায় তাকে। পরে পরিবারের সদস্যরা এসে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবকের দাবি, প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের কক্ষে বসেই মদ্যপান ও বিশৃঙ্খল আচরণ করে আসছেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই ভয়ে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে বা অভিযোগ করতে সাহস পাননি। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম শেখ অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ নোটিশ দেন।

তিনি জানান, তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT