1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম সংকটকালীন সময়ে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

পদ্মা নদীর জোয়ারের পানি বৃদ্ধিতে চরভদ্রাসনে ফসলের ব্যাপক ক্ষতি।

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৩১৫ Time View
বাংলার আকাশ ডেস্ক:-

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে গত দিন ধরে জোয়ারের পানি আকস্মিক বৃদ্ধির ফলে অন্ততঃ এক হাজার একর জমির পাকা বোরো ধান আউশ ধান পানিতে ডুবে বিনষ্ট হয়েছে উপজেলা পদ্মা চরের নিম্নাঞ্চলের মাঠে শীত মৌসুমে সব রোপন করা হয়েছিল জোয়ারের পানি আসায় সেখানে চাষ করা বোরো আউশ ধান কাটা এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে যার কারণে দিশেহারা কৃষকরা

চরভদ্রাসন উপজেলার প্লাবিত  বেশ কয়েকটি গ্রামে খোঁজ নিয়ে দেখা গেছে, অসময়ে পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে তীরবর্তী নিচু এলাকায় কয়েকশ জমির কাঁচা আধাপাকা ধান ডুবে যাচ্ছে। জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া বোরো আউশ ধান কেটে নেওয়ার চেষ্টা করছেন অসহায় হয়ে পড়া কৃষকরা

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নে পদ্মা চরের চরকল্যানপুর মৌজা, দিয়ারা গোপালপুর মৌজা, চরঝাউকান্দা চর মির্জাপুর মৌজার প্রায় ৩শএকর জমির ধান, চরহরিরামপুর ইউনিয়নে পদ্মা চরের ইন্তাজ মোল্যার ডাঙ্গী গ্রাম,

আরজখার ডাঙ্গী চর শালেপুর মৌজার প্রায় ৪শএকর জমির ধান, গাজীরটেক ইউনিয়নের মাঝি ডাঙ্গী, বিন্দু ডাঙ্গী, বঙ্গেশ্বর ডাঙ্গী, জয়দেব সরকার ডাঙ্গী গ্রাম, চরহোসেনপুর মৌজা হাজীগঞ্জ মৌজার প্রায় আড়াইশো একর জমির ধান এবং চরভদ্রাসন সদর ইউনিয়নের পদ্মা পারের বালিয়া ডাঙ্গী গ্রাম, ফাজেলখার ডাঙ্গী, এমপি ডাঙ্গী, আঃ গফুর মৃধা ডাঙ্গী, কামার ডাঙ্গী মাথাভাঙ্গা গ্রামের আরও একশো একর জমির ধান জোয়ারের পানিতে ডুবে বিনষ্ট হয়েছে

রোববার উপজেলার চরকল্যানপুর মৌজার কৃষক এজিএম বাদল আমিন (৬০) জানান, পদ্মা নদীর জোয়ারের পানি বেড়ে মাত্র তিনদিনে আমার আবাদী সাড়ে বিঘাত জমির পাকা ধান স্বমূলে ডুবিয়ে দিয়েছে, সারা বছর যা করেছি, আল্লায় আমার সব নিয়ে গেছে। আরেক কৃষক শাহজাহান মুন্সী (৬২) জানায়, “পানিতে ডুবে যাওয়া ধানগুলো কাটার জন্য সাড়ে তিন হাজার টাকা দিয়ে সাতটি মজুর নিয়েছি, সারাদিন ভরে ডুবিয়ে ডুবিয়ে তারা মাত্র ১৯ আটি পানির নিচের ধান কেটেছে। ধান কাটতে গিয়ে আরও ক্ষতিগ্রস্থ হয়েছি

উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেনর জানান, পদ্মার চরের ক্ষতিগ্রস্থ ব্যক্তির ফসলের তালিকা তৈরী করে আমরা উর্দ্ধতন কর্মকর্তাকে  পাঠিয়েছি। ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য কোনো বরাদ্দ আসলে তাদের মধ্যে সঠিক ভাবে বিতরণ করা হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT