1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

নৌযান শ্রমিকদের ধর্মঘটে বন্দরে পণ্য ওঠানামা বন্ধ

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৩৩৮ Time View

বাংলার আকাশ ডেস্ক:

১০ দফা দাবিতে ধর্মঘটে নৌযান শ্রমিকরা।

বেতন ভাতা বৃদ্ধি, নৌযান শ্রমিকদের নিয়োগপত্রসহ ১০ দাবিতে অর্নিদিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে নৌ যান শ্রমিক সংগ্রাম পরিষদ। ফলে অভ্যন্তরীণ পণ্য পরিবহন বন্ধ রয়েছে। সেই সঙ্গে লাইটার জাহাজ, অয়েল ট্যাংকারসহ সকল ধরনের জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) রাত ১২টা থেকে কর্ণফুলীর ১৭টি ঘাট এবং বহির্নোঙ্গরে অবস্থানরত মাদার ভ্যাসেল থেকে পণ্য ওঠানামা বন্ধ ছিলো।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সচিব এম .এ. রনি বলেন, দাবি আদায়ের লক্ষ্যে আমরা শুক্রবার ও শনিবার সংশ্লিষ্ট নেতাদের সাথে সমঅধিকার কার্যালয়ে দুই দফায় মিটিং করি। সেখানে আলোচনা ফলপ্রসূ হয়নি। তাই আমরা ধর্মঘট ডেকেছি। যতদিন দাবি আদায় না হবে ততদিন আমাদের ধর্মঘট চলমান থাকবে।
আমাদের সাথে প্রশাসনের যোগাযোগ হয়েছে। তারা আমাদের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন। কিন্ত কখন সে বৈঠক হবে জানান নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ধর্মঘট নিয়ে আমাদের কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। কারণ এটা সারা বাংলাদেশের শ্রমিকদের দাবি। এটা চট্টগ্রাম বন্দরের সাথে জড়িত নয়। এই সিদ্ধান্ত আসবে ঢাকা থেকে। সম্ভবত শ্রম মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে মিটিং চলছে। আশা করি ভালো সিদ্ধান্ত শীঘ্রই আসবে।
নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম ভূইয়া বলেন, মজুরি পুনঃনির্ধারণ, মৃত্যুজনিত ক্ষতিপূরণ ন্যূনতম ১০ লাখ করাসহ বিভিন্ন দাবিতে মধ্যরাত থেকে সারাদেশে তাদের এ কর্মবিরতি শুরু হয়েছে।
‘সকল প্রকার নৌযান শ্রমিকেরা এ ধর্মঘটের অর্ন্তভুক্ত। গত বছরের জুন মাসে নতুন মজুরি দেওয়ার কথা থাকলেও দেড়বছরে তা হয়নি। আমরা আমাদের বিভিন্ন দাবি নিয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করলেও কিছু না হওয়ায় কর্মবিরতিতে গিয়েছি।’
শাহ আলম বলেন, ‘আমাদের দাবি যৌক্তিক। তেলের দামের বৃদ্ধির সঙ্গে নৌযানের ভাড়াও বাড়ানো হয়েছে। এছাড়া নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় শ্রমিকদের এখন কোনঠাসা অবস্থা। তাদেরও তো বাঁচতে হবে।’
শ্রমিকদের অন্য দাবিগুলো হলো–
শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যুতে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ। ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিংপাস দিতে হবে।বাল্কহেডের রাত্রীকালীন চলাচলের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে হবে।বাংলাদেশের বন্দরসমূহ থেকে পণ্যপরিবহন নীতিমালা শতভাগ কার্যকর করতে হবে। চট্টগ্রাম বন্দরে প্রোতাশ্রয় নির্মাণ ও চরপাড়া ঘাটের ইজারা বাতিল করতে হবে।
চট্টগ্রাম বন্দর থেকে পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের চলমান কার্যক্রম বন্ধ করতে হবে। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ড ফান্ড ও নাবিক কল্যাণ তহবিল গঠন।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙর থেকে সারাদেশের নৌরুটে অসংখ্য লাইটারেজ জাহাজ পণ্য আনা–নেওয়া করে। এসব জাহাজে শ্রমিকের সংখ্যা প্রায় ৩০ হাজারের বেশি। আমদানি করা ভোগ্যপণ্য, সিমেন্ট ক্লিংকারসহ বিভিন্ন খোলা পণ্য নিয়ে বহির্নোঙ্গরে আসা মাদার ভ্যাসেল (বড় জাহাজে) থেকে পণ্য খালাস হয় লাইটারেজ জাহাজে। এরপর নৌরুটসমূহে বিভিন্ন গন্তব্যে এসব পণ্য নিয়ে যায় লাইটারেজ জাহাজগুলো।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT