1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

নীলটুলিতে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা শুরু, ভক্তদের ভিড়! রাতে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৯০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর শহরের নীলটুলিস্থ সার্বজনীন কালী মন্দিরে শুরু হয়েছে ব্রহ্মা শীতলা ও রক্ষা কালী পূজা। পূজাকে কেন্দ্র করে শনিবার দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা এবং ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাতে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ থাকলে ফরিদপুরকে আরও আধুনিক ও উন্নত শহরে পরিণত করা সম্ভব।

তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, সব ধর্মের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

পূজা কমিটির সভাপতি দিলীপ কুমার দাসের সভাপতিত্বে এবং সুপ্রিয়া দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন পূজা কমিটির সাধারণ সম্পাদক বাদল দত্ত, বাজুস ফরিদপুর জেলা শাখার সভাপতি নন্দ কুমার বড়াল, সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারসহ অন্যরা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পূজা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT