1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

নাটোরে হাটে চাহিদার দ্বিগুণ পশু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৭০ Time View

ঈদুল আজহায় নাটোরে এবার চাহিদা চেয়ে দ্বিগুণ কুরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। হাট-বাজার ছাড়াও বাড়ি ও খামার থেকেই বিক্রি হচ্ছে এসব গরু-ছাগল।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবার নাটেরে ১৮ হাজার ১৫০টি খামার ছাড়াও পারিবারিকভাবে লালন পালন করা হয়েছে প্রায় পাঁচ লাখ ২০ হাজার ২৩৮টি গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এ জেলায় এবার মোট পশুর চাহিদা রয়েছে দুই লাখ ৫১ হাজার দুটি।

সে হিসাবে চাহিদার উদ্বৃত্ত বিক্রির জন্য প্রস্তুত রয়েছে দুই লাখ ৬৯ হাজার ২৩৬টি পশু। নাটোরের বড় হরিশপুর এলাকার মনোয়ারা এগ্রো ফার্মের মালিক ব্যবসায়ী ইমরাত হোসেন খোকন বলেন গোখাদ্য ও শ্রমিকের মজুরি যে হারে বেড়েছে, তাতে গত বছরের তুলনায় গরুর দাম ৪০ ভাগ বৃদ্ধি পাওয়া উচিত। তার মতে, গরুর দাম সেভাবে বৃদ্ধি পায়নি। তাই তাদের লোকসান গুনতে হচ্ছে। চলতি বছরে তার ৫৫টি দেশীয় বড় ষাঁড় গরু বিক্রি হয়ে গেলে তিনি খামার বন্ধ করে দেবেন বলে জানান।

নাটোর সদরের হয়বতপুরের আমিরুল ইসলাম ‘কালা পাহাড়’ নামে একটি বড় ষাঁড় পালন করেছেন। ২০২১ সালের ২৪ জুন  আমিরুল ও তার ষাঁড়কে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সে সময়ের ৩০ মন ওজনের ষাঁড়টি এখনো বিক্রি হয়নি। এখন ‘কালা পাহাড়’-এর ওজন ৪০ মন। আমিরুল দাম চান ২৫ লাখ টাকা। অথচ এখনো তেমন কোনো গ্রাহকের দেখা মিলেনি কালা পাহাড়ের জন্য।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা জানান, বড় হাটগুলোতে ক্যাশলেস লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। হাটে কোনো নগদ লেনদেন না করতে উৎসাহিত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT