1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি আধুনিকায়নের পথে বাংলাদেশ পুলিশ: নতুন ২৪ হাজার ৬৭৭ পদ ও ৫ হাজার ৮৩০ যানবাহনের পরিকল্পনা ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বৃদ্ধি ১৩৭.৭৮ শতাংশ, বাহিনীপ্রধানদের ১ লাখ ৭২ হাজার টাকা সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নিন্দা গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

নাটোরে জরুরি রক্ষনাবেক্ষণ: বড়াইগ্রামে আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১৬৮ Time View
বিদ্যুতের খুঁটিতে পল্লী বিদ্যুতের কর্মীদের রক্ষণাবেক্ষণ কাজের চিত্র
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বেশ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

জরুরি রক্ষণাবেক্ষণ এবং নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার সংযোজন কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বিস্তৃত এলাকায় আজ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এই সাময়িক সাময়িক অসুবিধার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি নতুন লাইনের তার সংযোজন ও সার্বিক রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর (আংশিক) ফিডারের আওতাধীন এলাকাগুলোতে সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখা হবে।

বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়:

বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া এবং বড়বড়িয়া।

পল্লী বিদ্যুৎ সমিতি আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের পূর্বেই কাজ সমাপ্ত হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ বন্ধ থাকার ফলে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT