1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

নাটক করছে জেইউআই-এফ: ইমরান খান

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৮৮ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, দেশের বিচার বিভাগকে বিভ্রান্ত করতে নাটক করছে মাওলানা ফজল-উর-রহমানের নেতৃত্বাধীন দল জেইউআই-এফ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, সোমবার এক টুইট বার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ) সম্পর্কে এমন মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, সম্প্রতি পিটিআই চেয়াম্যানকে আল কাদির ট্রাস্ট মামলায় গ্রেফতার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। তুমুল সমালোচনা ও প্রতিবাদের প্রেক্ষাপটে উচ্চ আদালতের হস্তক্ষেপে জামিনে মুক্ত হন তিনি।

শুরু থেকেই আদালতের দেওয়া এই জামিনের সমালোচনা করে আসছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা। এমনকি এর প্রতিবাদে সোমবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভের আয়োজন করেছে দলটি।

ইসলামপন্থি হিসেবে পরিচিত দলটির এমন কর্মকাণ্ডের সমালোচনা করে সোমবার ইমরান খান বলেন, জেইউআই-এফ-এর প্রতিবাদ সমাবেশ একটি নাটক।

পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেন, তাদের এই অবস্থান সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বরং প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টির লক্ষ্যেই এমন ‘নাটক’ মঞ্চস্থ করছে তারা, যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে না পারে।

অপরদিকে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় ইমরান খান বলেছেন, আমি আমার রক্তের শেষ বিন্দু পর্যন্ত হক্বানি আজাদির জন্য লড়ব। কারণ এই ধরনের শাসনের দাসত্বের চেয়ে মৃত্যুই আমার কাছে শ্রেয়।

পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, এক টুইট বার্তায় ইমরান খান বলেছেন, আমি আমার সকল জনগণকে স্মরণ রাখার জন্য অনুরোধ করছি যে, আমরা লা ইল্লাল্লাহ হা ইল্লাল্লাহর প্রতিজ্ঞা করেছি। যার অর্থ- আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করব না। আমরা যদি এই ভয়ের সংস্কৃতি মেনে নেই, তাহলে তা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপমান ও বিভেদের কারণ।

পিটিআই প্রধান বলেন, যে দেশে অন্যায় ও জংলি আইন বিরাজ করে, সেসব দেশ বেশি দিন টিকে থাকে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT