1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

নবম পে-স্কেলে পেনশন বাড়ার আভাস, নিম্ন আয়েরদের ক্ষেত্রে দ্বিগুণের প্রস্তাব

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৭৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল ঘিরে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নতুন এই বেতন কাঠামোর আওতায় অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও উল্লেখযোগ্য সুবিধা পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশে বলা হয়েছে, নিম্ন আয়ের পেনশনভোগীদের মাসিক পেনশন বর্তমানের তুলনায় দ্বিগুণ করার প্রস্তাব রাখা হয়েছে। এতে করে বয়োজ্যেষ্ঠ পেনশনভোগীদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।

সুপারিশ অনুযায়ী, যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, তাদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব রয়েছে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত পেনশনপ্রাপ্তদের জন্য ৭৫ শতাংশ এবং ৪০ হাজার টাকার বেশি পেনশনভোগীদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

এছাড়া নতুন বেতন কাঠামোয় বিভিন্ন ভাতায়ও পরিবর্তনের প্রস্তাব এসেছে। বৈশাখী ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার কথা বলা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা এবং শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত পে-স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার একটি প্রাথমিক বরাদ্দ বিবেচনায় রাখা হয়েছে। তবে সব সুবিধা পূর্ণাঙ্গভাবে কার্যকর হতে ২০২৮-২৯ অর্থবছর পর্যন্ত সময় লাগতে পারে।

পুনর্গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার পর এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT