1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

নদীপথে ১৫ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, বিজিবির বাধায় ফিরিয়ে নিল বিএসএফ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির শক্ত অবস্থানের কারণে শেষ পর্যন্ত তাদের ভারতে ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঘটনাটি ঘটে শুক্রবার (১২ জুন) মধ্যরাতে রোকনপুর সীমান্তের শূন্য রেখায়। নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের তথ্য অনুযায়ী, রাত ১২টা ৪০ মিনিটের দিকে ভারতের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা নৌপথে ১৫ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।

পুশইনের শিকার ওই দলে ২ জন পুরুষ, ৮ জন নারী এবং ৫ জন শিশু ছিল।

বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিয়ে বাধা দিলে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই দলটি ভারতের অভ্যন্তরে অবস্থান করতে থাকে।

পরে রাত ২টা ৪০ মিনিটের দিকে বিএসএফ তাদের সীমান্ত সংলগ্ন ভবানীপুর এলাকায় ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও অন্য যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT