1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

নগরকান্দায় ইউএনওর কাছে গ্রামবাসীর অস্ত্র জমা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩২৩ Time View

 

বাংলার আকাশ নিউজ ২৪ ডটকম ডেস্কঃ

আগামীতে নিজেদের মধ্যে দাঙ্গা মারামারি না করার শর্তে উপজেলা প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার বনগ্রাম ও গোয়ালদী গ্রামবাসী।

সোমবার বিকাল তিনটায় ইউনিয়নের বনগ্রাম মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের হাতে এ সকল দেশীয় অস্ত্র জমা দেন তারা।

দেশীয় এসকল অস্ত্রের মাঝে আছে ১৮ টি ঢাল, ৯টি কাঁতরা, ২টি ঝুপি এবং ১ টি ভেলা।

এসব অস্ত্র দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে দাঙ্গা মারামারি করে আসছিলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদি গ্রামের অধিবাসীরা।
আর এতে অসংখ্য মানুষ আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ও ঘটেছে।

এছাড়াও বিপুল সংখ্যক ঘরবাড়ি ভাংচুর, মামলা হামলায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন উভয় পক্ষই।

এই দুই গ্রামের মাতবরদের দ্বন্দ্বে ইতিপূর্বে বেশ কয়েকবার সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যক্রমে বিবাদমান দুই পক্ষের লোকদের এক করার উদ্যোগ নেওয়া হয়। আর এতে সম্মতিও জানিয়েছে উভয় গ্রামের মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ-সভাপতি বেলায়েত হোসেন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গরিব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এলাকার শান্তি ফেরানোর প্রতিজ্ঞা ও দাঙ্গা নিরসনে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT