1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ধাপে ধাপে কার্যকর হতে পারে নতুন পে-স্কেল, বাজেটে ঘোষণা আসার সম্ভাবনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) আগামী জাতীয় বাজেটেই ঘোষণা হতে পারে। তবে একসঙ্গে পুরো সুবিধা না দিয়ে ধাপে ধাপে এই নতুন বেতন কাঠামো কার্যকর করার পরিকল্পনা করছে সরকার।

অর্থ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আগামী বাজেটে নতুন পে-স্কেলের ঘোষণা এবং বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরা হতে পারে। এর মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে সরকারি চাকরিজীবীদের মধ্যে।

সূত্র বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বরাদ্দের প্রস্তুতি চলছে। তবে অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ এড়াতে সরকার ধাপে ধাপে সুবিধা বাস্তবায়নের পথে হাঁটছে।

পরিকল্পনা অনুযায়ী, শুরুতে কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন আংশিকভাবে বাড়ানো হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুবিধা সমন্বয় করা হবে। সরকারের লক্ষ্য ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে নতুন পে-স্কেলের সম্পূর্ণ সুবিধা কার্যকর করা।

নতুন পে-স্কেল কার্যকর হলে প্রায় ১৪ লাখ সরকারি চাকরিজীবী এবং প্রায় ৯ লাখ পেনশনার সরাসরি উপকৃত হবেন। দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো আসতে যাচ্ছে, যা নিয়ে কর্মচারীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে পে-স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় নতুন বেতন কাঠামোর দাবি দীর্ঘদিন ধরেই উঠে আসছিল।

প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেলে বিভিন্ন গ্রেডে বেতন পুনর্নির্ধারণের কথা বলা হলেও চূড়ান্ত গেজেটের সময় এতে পরিবর্তন আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT