1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাজেটে স্বস্তির ইঙ্গিত: ৬০ নিত্যপণ্যে কর কমানোর প্রস্তাব, ভোজ্যতেল উৎপাদনে ১০ বছরের কর অবকাশ দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত হেলেন জেরিন খান

দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই মদ জব্দ, আটক ১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার দৌলতদিয়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে দৌলতদিয়া পূর্বপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

এ সময় হারুন-অর-রশিদ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT