1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো ভিটামিন বি৩! ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়

দেশছাড়ার আগে এশিয়া কাপ নিয়ে যে আশার বার্তা শোনালেন তাসকিন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৩০৮ Time View

এশিয়া কাপ খেলতে আজ দুপুরে দেশ ছাড়ছেন টাইগাররা। আর দেশছাড়ার আগের মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন আহমেদ। এই পেসার জানালেন এশিয়া কাপে দলের মূল লক্ষ্যের কথা।

তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য— এশিয়া কাপের ফাইনাল খেলা, ইনশাআল্লাহ্। দলগত অর্জনই সবচেয়ে বড় অর্জন। তবে আসল লক্ষ্য হলো— ভালো ক্রিকেট খেলা। সবাই দোয়া করবেন, যেন আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।

এর আগে সব মিলিয়ে তিনবার এশিয়া কাপের ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ দল। অন্য আসরের থেকে এবারের দল এবং ফরম্যাট ওয়ানডে থাকায় তাসকিনের বিশ্বাস, খেলোয়াড়রা তাদের সেরাটা দিলে চ্যাম্পিয়ন হওয়া অস্বাভাবিক নয়।

এই পেসার বলেন, চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। ভালো ক্রিকেট খেলতে হবে। সামনে বিশ্বকাপও আছে। সবাই সবার সেরাটা খেললে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব।

রোববার দুপুর ১টায় বিমান ধরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। টাইগাররা সরাসরি চলে যাবেন শ্রীলংকায়। সবাই গেলেও লিটন থেকে যাচ্ছেন দেশে। অসুস্থতার কারণেই তার এ সিদ্ধান্ত বলে জানা গেছে।

শ্রীলংকায় যাওয়ার পর ৩১ আগস্ট লংকানদের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে সাকিব আল হাসানের দল। ৩ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপপর্ব পার হতে পারলে মিলবে সুপার ফোরের টিকিট। সুপার ফোরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর থেকে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT