1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

দিল্লি বিমানবন্দরে আড়াই ঘণ্টা আটকে রাখা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, সফর বাতিল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯২ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে প্রায় আড়াই ঘণ্টা ইমিগ্রেশন জটিলতায় আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।

রোববার সন্ধ্যায় তিনি ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (IORA) সম্মেলনে অংশ নিতে দিল্লি পৌঁছালে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার থেকে ওই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল।

সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশন আগেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার সফর সম্পর্কে অবহিত করেছিল এবং তিনি প্রতিনিধি দলের প্রধান হিসেবে অংশ নেওয়ার কথা ছিল।

তবে বিমানবন্দরে পৌঁছানোর পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখে এবং প্রবেশের বিষয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানায়নি। এতে তিনি সফর চালিয়ে না গিয়ে দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি পাসপোর্ট ফেরত চান এবং নিজ দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। পরে অবশ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেননি।

রোববার রাতেই তিনি এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলম্বোর উদ্দেশে রওনা দেন এবং সোমবার ভোরে সেখানে পৌঁছান। পরে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন বলে জানা গেছে।

ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT