1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

দিনাজপুরে হাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৮ Time View
হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত।

দৈনিক বাংলার আকাশ ডেস্ক:

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় ‘ফজিলা’ নামের একটি ছাত্রীমেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম সিনথিয়া। তার বাড়ি রাজধানী ঢাকার গাজীপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেসের একটি কক্ষ থেকে সিনথিয়াকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম জানান, “আমরা খবর পাই যে হাবিপ্রবি সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় মেয়েদের একটি মেসে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ রয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে ‘ফজিলা’ নামের মেস থেকে সিনথিয়ার লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি আরও জানান, নিহতের পরিবারকে ঘটনার খবর দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই মর্মান্তিক মৃত্যুর পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT