1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

তৃতীয় সন্তানের বাবা হলেন রিজওয়ান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১২৭ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তৃতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানের টুইটারে ‘বেবি কাপ্তান’ নামের সঙ্গে রিজওয়ানের মিনি জার্সির একটি ছবি শেয়ার করে শুক্রবার এই ঘোষণা দিয়েছে।

মুলতান সুলতানে ওই পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, পরিবারের নতুন সদস্যের জন্য আমাদের ক্যাপ্টেনকে অভিনন্দন!

রিজওয়ানও টুইটারে এই সুসংবাদটি শেয়ার সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টে তিন লেখেন, প্রিয় নবী মোহাম্মদ (স.) বলেছেন, আপনি যদি আপনার মেয়েদের ভরণপোষণ দেন এবং তাদের যত্ন নেন তবে আপনি জান্নাতে আমার সঙ্গে থাকবেন।

খবরটি জানার পর থেকে ভক্ত ও অনুগামীরা মুলতান সুলতানের অধিনায়ককে তার মেয়ের জন্মে অভিনন্দন জানাতে শুরু করেন।

রিজওয়ান বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। বিপিএলে খেলার পর পিএসএলের অষ্টম আসরে মুলতান সুলতানদের হয়ে খেলবেন রিজওয়ান।

তিনি দলটির অধিনায়কের দায়িত্বও পালন করছেন। পাকিস্তানের জাতীয় দলের হয়ে ওপেনিং করা এই ব্যাটার টি-টোয়েন্টিতে ছয় হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT