1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার

তাসমানিয়ার কাছে বাংলাদেশ এইচপির হার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৩৩ Time View

মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে দাপুটে জয়ে আত্মবিশ্বাস কুড়িয়েছেন বাংলাদেশ হাইপারফরম্যান্স দল (এইচপি)। তবে পরের ম্যাচেই তাসমানিয়ার কাছে মুদ্রার উল্টোপিঠ দেখতে হয়েছে যুবাদের। আজ সোমবার তাসমানিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি।

ডারউইনে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৬ রান জমা করে এইচপি। দলীয় সর্বোচ্চ ৩৯* রান এসেছে পারভেজ হোসেন ইমনের ব্যাটে। ১৬৭ রান তাড়া করতে নেমে ৫ উইকেট ও ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তাসমানিয়া।

রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি তাসমানিয়ার। ৭ বলে ৬ রান করে টিম ভারাদ আউট হলে ভাঙে উদ্বোধনী জুটি। এরপর নিকোলাস ডেভিনকে নিয়ে দলকে টেনে তোলেন চার্লি ভাকিম। ডেভিন করেন ৩০ রান। ভাকিমের ব্যাটে আসে ২৫ রান।

তবে তাসমানিয়ার জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন জ্যাক ডোরান। ৩৭ বলে ৭১ রানের ইনিংসে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন এই ব্যাটার।

এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার জিশান ও তামিমের ব্যাটে আত্মবিশ্বাসী শুরুর পর পারভেজ হোসেন ইমনও সে ছন্দ ধরে রাখেন।

তবে মিডল অর্ডারে আফিফ হোসেন, আকবর আলি ও শামিম হোসেনরা নিজেদের মেলে ধরতে না পারায় শেষ পর্যন্ত ১৬৬ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT