1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার

ডোপ কেলেঙ্কারিতে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ লংকান ক্রিকেটার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২২৩ Time View

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কপাল পুড়ল লংকান ক্রিকেটার নিরোশান ডিকভেলার। তাকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

এই শাস্তি অবিলম্বে কার্যকর হবে বলে আজ শুক্রবার নিশ্চিত করেছে লংকান বোর্ড।

জানা গেছে, সবশেষ লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোপ টেস্টে ব্যর্থ হন ডিকভেলা। তাই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে এসএলসিকে। এই বিষয়ে আরও তদন্ত করা হবে বলেও জানিয়েছে তারা।

ডিকভেলার অবশ্য বিতর্কের সঙ্গে পুরোনো পরিচয়। ২০২১ সালে বায়ো-বাবল ভেঙে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি।

সবশেষ এলপিএলে গল মার্ভেলসের নেতৃত্ব দেন ৩১ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার ডিকভেলা। লম্বা সময় ধরে জাতীয় দলে দেখা যায়নি তাকে। সবশেষ গত বছরের মার্চে দেশের জার্সি গায়ে খেলেছিলেন।

চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি ডিকভেলা। শ্রীলংকার হয়ে সব ফরম্যাট মিলিয়ে চার হাজারের বেশি রানের মালিক তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT