1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ঠাকুরগাঁওয়ে নতুন মেডিকেল কলেজ অনুমোদন, দেশে সরকারি কলেজ ৩৮টি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ঠাকুরগাঁও জেলায় নতুন একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এ কলেজের নাম হবে ‘ঠাকুরগাঁও মেডিকেল কলেজ’। এ অনুমোদনের ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়ালো ৩৮টিতে।

বুধবার (১৩ মে) স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, ঠাকুরগাঁও জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়টি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হলো এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, চিকিৎসা অনুষদের ডিন, জেলা প্রশাসক ঠাকুরগাঁওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর অধীনে আরও কয়েকটি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে।

নতুন এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে উত্তরাঞ্চলে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার পরিধি আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT