1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভয়ে নদীতে ঝাঁপ: ২৬ ঘণ্টা পর স্টামফোর্ড শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর দাবি জগন্নাথ হলের ৯তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী হাসপাতালে নেশন্স লিগে পর্তুগালের জয়, আসছে মেসির বিদায়ী ম্যাচ ক্যানসারের সঙ্গে লড়াই: তৃতীয় কেমোথেরাপি শেষ করলেন সামিয়া আফরিন মন চাঙ্গা ও সতেজ রাখতে দারুণ কার্যকরী ৫টি ব্যায়াম সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে গহিরার ইলিশ ও ডিম এসিআই লিমিটেডে টেরিটরি সেলস ম্যানেজার পদে চাকরির সুযোগ হোপের সেঞ্চুরিতে শেষ ওয়ানডেতে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয় ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের পরিচিতি সভা ও নতুন কমিটি ঘোষণা

টি-টোয়েন্টিতে ইতিহাস গড়ল পাকিস্তান

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৮২ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

আর মাত্র চার বল কম খেললেই ম্যাচটা টি ১০ হয়ে যেত হংকংয়ের জন্য। পাকিস্তানের ১৯৩ তাড়া করতে নেমে ৩৮ রানেই গুটিয়ে গেল তারা ১০.৪ ওভারে। দুই অঙ্কের রান কারও নেই।  ৮, ২, ০, ৬, ১, ৪, ৩, ৩, ০, ১, ০- স্কোরকার্ড ছিল যেন মোবাইল নম্বর।

পাকিস্তানের বোলারদের সামনে এতটাই অসহায় ছিলেন হংকংয়ের ব্যাটাররা। ক্ষতিটা করেছেন তাদের দুই পাকিস্তানি স্পিনার।

শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ সাত উইকেট ভাগ করে নেন নিজেদের মধ্যে। শাদাব আট রানে চার এবং নওয়াজ পাঁচ রানে তিন উইকেট নেন। সাত রানে দুই উইকেট নাসিম শাহর। ১৫৫ রানে ম্যাচ জিতে পাকিস্তান চলে গেল সুপার ফোরে।

আর এরইসঙ্গে নিজেদের ক্রিকেট ইতিহাসে ম্যাচটিকে স্বর্ণাক্ষরে তুলে রাখল পাকিস্তান।  রানের ব্যবধানে টি-টোয়েন্টি সংস্করণে এটি পাকিস্তানের সবচেয়ে বড় জয়।

এর আগের রেকর্ড জয় ছিল ১৪৩ রানের। ২০১৮ সালে করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ব্যবধানে জিতেছিল পাকিস্তান।

উইকেটের হিসেবে অবশ্য টি-টোয়েন্টিতে পাকিস্তানের ১০ উইকেটের জয়ও আছে। গত বছর দুবাইয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচেই এত বড় জয় পেয়েছিল বাবর আজমের দল।

ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু করা পাকিস্তান টসে হেরে অধিনায়ক বাবর আজমকে শুরুতেই হারিয়েছিল নয় রানে। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামানের ১১৬ রানের জুটির সহায়তায় ২ উইকেটে ১৯৩ রান করে ২০ ওভারে।

ম্যাচসেরা রিজওয়ান ৫৭ বলে ৭৮ রানে অপরাজিত থাকেন। ৪১ বলে ৫৩ রান করেন ফখর। খুশদিল শাহ ভক্তদের খুশি বাড়িয়ে দেন ১৫ বলে হার না-মানা ৩৫ রান করে।

 

(আহৃত)

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT