1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ১৫ শ্রমিকের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

সোমবার ভোর ৫টার দিকে যমুনা সেতু পূর্ব এলাকার সারতৈল অংশে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ট্রাকটিতে শ্রমিক শ্রেণির যাত্রীরা ছিলেন। ট্রাকটি সারতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহত ১০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, হতাহতদের অধিকাংশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT