1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

টস জিতে ব্যাটিংয়ে চেন্নাই

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ২০৯ Time View

আইপিএল ১৬তম আসরের ৬৭তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। শনিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

আইপিএল চলতি আসরের শুরু থেকে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচে পাঞ্জাব কিংসকে হারায় ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন দলটি।

আজ জিতলেও কোনও ভাবেই প্লেঅফে যেতে পারবে না দিল্লি। কারণ নিজেদের প্রথম ১৩ ম্যাচের মধ্যে ৮টিতে হেরে আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। ফলে দিল্লির কাছে আজকের ম্যাচটি নিয়মরক্ষার।

অন্যদিকে ধোনির চেন্নাই আসরের শুরু থেকেই দারুণ খেলছে। ইতোমধ্যে ১৩ ম্যাচের মধ্যে ৭টিতে জিতে ১৫ পয়েন্ট অর্জণ করে টেবিলের দ্বিতীয় পজিশনে আছে চেন্নাই। প্লেঅফের টিকিট আগেই নিশ্চিত করেছে তিনবারের শিরোপাজয়ী দলটি। আজ দিল্লির বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচেও জিততে মরিয়া ধোনিরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT