1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ঝিনাইদহে ভাড়া বাসা থেকে হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৫৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকায় খুশি খাতুন (২৫) নামে এক হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ মে) সকালে শহরের সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত খুশি খাতুন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা এবং স্থানীয় একটি হোটেলে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে তিনি ওই বাসাটি ভাড়া নেন। এ সময় সোহাগ হোসেন নামে এক রিকশাচালক নিজেকে তার স্বামী পরিচয় দিয়ে তার সঙ্গে বাসায় ওঠেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে কাজ শেষে তারা বাসায় ফেরেন। এরপর বুধবার সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের পেছনের দরজা খোলা ও ভেতরে খুশি খাতুনের মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়দের ধারণা, গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে কথিত স্বামী পরিচয় দেওয়া ব্যক্তি পলাতক রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT