1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত চট্টগ্রামে মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড শাহজালাল বিমানবন্দরে বিমানের টয়লেট থেকে ১৫৩ স্বর্ণের বার জব্দ ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী সচিবালয়ে আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর, বিভিন্ন মন্ত্রণালয়ে খোঁজখবর নিলেন তারেক রহমান ৩৮ দিনের ছুটি শেষে আবার খুলল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ব্যয় বৃদ্ধিতে ধান চাষে আগ্রহ কমছে, বাড়ছে আমদানির নির্ভরতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন খালেদ-মাসুদ যুক্তরাষ্ট্র সফরে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভূমধ্যসাগরে নৌকাডুবি: ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার

জোড়া গোলের রাজা মেসি

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১১৯ Time View

যুক্তরাষ্ট্রের ফুটবলে প্রতিপক্ষের মাঠে লিওনেল মেসির প্রথম ম্যাচ। কিন্তু গ্যালারি দেখে তা বলবে কে! তার পায়ে বল গেলেই গ্যালারিতে ‘মেসি, মেসি’ রব। সেই উন্মাদনায় আরও জোয়ার বইয়ে দিতেই যেন আর্জেন্টিনার সর্বজয়ী মহানায়ক মেলে ধরলেন জাদুর পসরা। বাংলাদেশ সময় সোমবার ভোরে এফসি ডালাসের মাঠে ৭৯ মিনিট পর্যন্ত ৪-২ গোলে পিছিয়ে থেকে লিগস কাপ থেকে বিদায় দেখছিল ইন্টার মায়ামি। সেখান থেকে মেসির জাদুতে দুর্দান্ত প্রত্যাবর্তনের পর টাইব্রেকারে ডালাসকে ৫-৩ গোলে হারিয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। মেসির জোড়া গোলে ম্যাচটি নির্ধারিত সময়ে শেষ হয়েছিল ৪-৪ সমতায়।

এ নিয়ে টানা তিন ম্যাচে জোড়া গোল করলেন আর্জেন্টাইন জাদুকর। সব মিলিয়ে ইন্টার মায়ামির হয়ে প্রথম চার ম্যাচে সাত গোল করে আরেকটি রেকর্ডের জন্ম দিয়েছেন মেসি। এর আগে যুক্তরাষ্ট্রের কোনো ক্লাবের হয়ে প্রথম চার ম্যাচে এত গোল করতে পারেননি কেউ। কাল দলের চারটি গোলেই অবদান রেখেছেন মেসি। ছয় মিনিটে জর্দি আলবার ক্রস থেকে দলকে এগিয়ে দেন তিনি। মায়ামির জার্সিতে এটিই মেসির দ্রুততম গোল। প্রথমার্ধের শেষ আট মিনিটে দুই গোল করে এগিয়ে যায় ডালাস। ৬৩ মিনিটে তৃতীয় গোল হজম করে মায়ামি। দুই মিনিট পর মেসির একটি আক্রমণ থেকে বেঞ্জামিনের গোলে মায়ামি ব্যবধান কমালেও কিছুক্ষণ পর রবার্ট টেলরের আত্মঘাতী গোলে ডালাস এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। ৮০ মিনিটে মেসির ফ্রিকিক ফেরাতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ডালাসের ফারফান। এরপর ৮৫ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে আরেকটি দুর্দান্ত ফ্রিকিকে মেসি নিজেই করেন সমতাসূচক গোলটি। পরে টাইব্রেকারেও প্রথম শটে গোল করে দলকে ভালো শুরু এনে দেন তিনি। মায়ামি গোল পায় পরের চার শটেও। অন্যদিকে প্রথম চার শটের একটি মিস্ করায় বিদায় ঘণ্টা বেজে যায় ডালাসের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT