1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

জিততে হলে ভারতকে করতে হবে ২২৬ রান

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২১৩ Time View

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাটিং করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বিশেষ করে ফারাজানা হকের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে ২২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলেছে নারী ক্রিকেটাররা। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো সেঞ্চুরি এলো কোনো নারী ক্রিকেটারের ব্যাট থেকে।

প্রথম ম্যাচে ১৫২ রান করেও দুর্দান্ত জয় পেয়েছিলো বাংলাদেশ। ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে এই প্রথম ওয়ানডেতে কোনো জয় এলো বাংলাদেশের। তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরে যাওয়ায় সিরিজে ১-১ সমতা বিরাজ করছিল।

আজ সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয় অঘোষিত ফাইনালে। এই ম্যাচটিতেই টস জিতে ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং করলেন ফারাজানা হক। ১৫৬ বল খেলে তিনি পৌঁছান তিন অংকের ঘরে। শেষ পর্যন্ত ১৬০ বলে ১০৭ রান করে রানআউট হয়ে যান ফারাজানা।

টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রীতিমত রেকর্ডই গড়ে ফেছেন শামীমা সুলতানা এবং ফারাজানা হক। দু’জন মিলে গড়েন ৯৩ রানের জুটি। বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড এটি। এর আগে ১১৩ রানের একটি জুটি ছিল বাংলাদেশ নারী ক্রিকেটে।

সবচেয়ে বড় কথা, ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কোনো বাংলাদেশি নারী ক্রিকেটার সেঞ্চুরির রেকর্ড গড়লেন। এর আগে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ রান ছিল ৭৫। ২০১৩ সালে ভারতের বিপক্ষে করেছিলেন সালমা খাতুন। এবার সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেলেন ফারজানা হক।

শেষ পর্যন্ত ৭৮ বলে ৫২ রান করে শামীমা সুলতানা আউট হলে ভেঙে যায় ৯৩ রানের জুটিটি। শামীমা সুলতানা আউট হলেও অন্যপ্রান্ত ধরে খেলতে থাকেন ফারজানা হক। নিগার সুলতানা এবং সোবহানা মুস্তারিকে সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান সেঞ্চুরির মাইলফলকে।

নিগার সুলতানা জ্যোতি ৩৬ বলে করেন ২৪ রান। ২২ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন সোবহানা মুস্তারি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT