1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

জনির আত্মহত্যার প্ররোচনায় চিরকুটে অনেকের নাম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ১৬৬ Time View

গাজীপুর মহানগরের পূবাইলের খিলগাঁওয়ে মেহেদী হাসান জনি (৩৩) ওরফে বোবা জনির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে চিরকুটে তার নিজের মতো করে লিখে গেছেন তার অন্তরের জ্বালা-যন্ত্রণা দুঃখ-কষ্টগুলো।

কারণ হিসেবে জনির আত্মহত্যায় প্রধান প্ররোচনাকারী আপন ফুফাতো ভাই আল আমিনসহ তার সাঙ্গপাঙ্গদের দায়ী করে ভাঙা ভাঙা শব্দে চিরকুটে লিখে গেছেন তাদের নাম।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আল আমিন নানির বাড়িতে মায়ের ওয়ারিশ হিসেবে বসবাস করেন, আর পৈতৃক ভিটায় থাকতেন বোবা জনি। নানা কৌশলে পৈতৃক ভিটা থেকে জনিকে তাড়ানোর জন্য পরিকল্পনার ছক আকঁছিলেন আল আমিন। ইতোমধ্যে ভিটে ছাড়া করেছেন জনির বাবা-মা ও দাদিকে।

জনির বাবা ও ছোট বোন বলেন, আল আমিনের কারণে জনি মৃত্যুর পথ বেছে নিয়েছে। কয়েক মাস আগে আল আমিন মামলা করে প্রতিবন্ধী জনিকে জেল খাটিয়েছে। প্রতিবন্ধী থাকা সত্ত্বেও তাকে বাঁচার মতো বাঁচতে দিল না আল আমিন, তার ছোট ভাই আরিফ ও সাঙ্গপাঙ্গরা।

মৃত্যর আগের দিন সকালে আল আমিনের ঘনিষ্ঠ নাসির শেখ তাকে খিলগাঁও রমজানের দোকানের সামনে বেধড়ক পেটায়। এই কষ্টের অনুভূতিগুলো লিখেছেন তিনি।

এলাকাবাসী বলছেন, নাগরিক হিসেবে একজন বাকপ্রতিবন্ধী আইনগত বিচার পাইতে পারে। যেহেতু তিনি তার মরার আগে কারণ জানিয়ে চিরকুট লিখে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

পূবাইল থানার ওসি শফিকুল ইসলাম  জানান, বিষয়টি অধিকতর তদন্ত করে চিরকুটে যাদের নাম লেখা আছে, তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রোববার দুপুরে নগরীর ৪১নং ওয়ার্ডের খিলগাঁও পশ্চিমপাড়া এলাকার নিজ ঘরের টিনের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT