1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১৭২ Time View

খুলনার জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার ৩টা ২০ মিনিটে খুলনার সার্কিট হাউস ময়দানের মঞ্চে উঠে সমবেত নেতাকর্মী ও জনতার উদ্দেশে হাত নাড়ান ও উচ্ছ্বসিত জনতার সম্ভাষণ গ্রহণ করেন তিনি। এর আগে বেলা ১টায় হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষ্যে ভোর থেকে নেতাকর্মী ও স্থানীয় জনতা ময়দানে প্রবেশ করতে থাকেন। সকাল ১০টার আগেই আওয়ামী লীগ নেতাকর্মী ও উচ্ছ্বসিত জনতার উপস্থিতিতে পুরো খুলনা শহর লোকারণ্যে পরিণত হয়। খুলনা সদর ছাড়াও পার্শ্ববর্তী এলাকা নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কয়রাসহ বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশে আসেন।

ভোর হতেই বৃহৎ শোডাউন নিয়ে সমাবেশে আসেন নড়াইলের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা। এর পর দুপুরে নেতাকর্মীদের নিয়ে সঙ্গে সমাবেশস্থলে আসেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

এর আগে পৌনে ১১টায় মঞ্চের প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে দলের সাংস্কৃতিক সংগঠন রূপান্তরের শিল্পীর বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উপজীব্য করে একক ও সমবেত পরিবেশনা করেন। এর পর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা শুরু করেন। এ সময় ছিলেন বঙ্গবন্ধুর ভাতিজা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল এমপি। বক্তব্য দেন পানিসম্পদ উপমন্ত্রী একে এনামুল হক শামীম, জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার, মৎস্য প্রতিমন্ত্রী শ ম রেজাউল করিম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা, নির্মল কমার চ্যাটার্জি প্রমুখ।

এ সময় মঞ্চে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT