1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, গণপিটুনি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

নোয়াখালীর কবিরহাট উপজেলায় রুবেল (২৭) নামে এক চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করেছে সুলতান আহমেদ ছোটন (২৮) নামে এক যুবক। এ সময় তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদারবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. রুবেল কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পশ্চিম রাজুরগাঁওয়ের মৃত ফখরুল ইসলামের ছেলে।

আটক সুলতান আহমেদ ছোটন একই উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া ভূইয়ারহাট এলাকার ৩নং ওয়ার্ডের মৃত মো. হানিফের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদারবাজার এলাকায় অটোরিকশা চালানোর সময় ছিনতাইয়ের উদ্দেশে চালক রুবেলের পথরোধ করে কয়েকজন। এ সময় তাদের সঙ্গে চালক রুবেলের হাতাহাতি হয়। এর একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে রুবেলের গলা কেটে দিয়ে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিষয়টি স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে সুলতান আহমেদ ছোটনকে আটক করলেও অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়। উত্তেজিত জনতা সুলতান আহমেদ ছোটনকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ভুক্তভোগী রুবেল ও ছিনতাইকারী ছোটনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

কবিরহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ছিনতাইয়ের ঘটনায় ছোটনসহ আমরা দুজনের নাম পেয়েছি।

ওসি আরও বলেন, অটোরিকশা চালক রুবেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অপরদিকে গণপিটুনির শিকার ছিনতাইকারীকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT