1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

চার অঞ্চল অন্তর্ভুক্তির বিল রাশিয়ার পার্লামেন্টে অনুমোদন

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ২৪৩ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ইউক্রেনের চার অঞ্চলকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া সর্বসম্মত ভাবে অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমা।

দুমার সদস্যরা সোমবার কণ্ঠভোটে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করে ফেলার ঘটনাকে আইনি বৈধতা দান করেন।

এ বিল পাশের ভোটাভুটির সময় দুমার কোনো সদস্য অনুপস্থিত ছিলেন না এবং কেউ ভোটদানে বিরতও থাকেননি।

এর আগে ২০‌১৪ সালে একই প্রক্রিয়ায় ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে রুশ ফেডারেশনে একীভূত করা হয়েছিল।

গত সপ্তাহে ওই চার অঞ্চলে অনুষ্ঠিত গণভোটের পর এক ডিক্রি জারি করে আনুষ্ঠানিকভাবে অঞ্চলগুলোকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে নেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দুমায় ভোটাভুটির ফল ঘোষিত হওয়ার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আলোচ্য চার অঞ্চলের প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি বলেন, মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিলে বিলটি তোলা হবে এবং সেখানেও এটি সর্বসম্মতভাবে পাস হবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গত ২৩-২৭ সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের অধিকৃত দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়।

পরে শুক্রবার প্রেসিডেন্ট পুতিন বলেন, গণভোটের মাধ্যমে ওই চার অঞ্চলের জনগণ রাশিয়ার নাগরিক হওয়ার পক্ষে রায় দিয়েছেন এবং এখন তারা রাশিয়ার পাসপোর্টের অধিকারী হবেন।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT