1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকদের দ্বন্দ্ব মিটে বাস চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


চাঁপাইনবাবগঞ্জে সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বাস চলাচল শুরু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের উদ্যোগে সমঝোতা হওয়ায় ধর্মঘট তুলে নেওয়া হয়।

শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে ঢাকা ও চট্টগ্রামগামী দূরপাল্লার বাসসহ আন্তজেলা ও স্থানীয় রুটের যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। এর আগে শুক্রবার গভীর রাতে অনুষ্ঠিত বৈঠকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

জানা গেছে, শ্রমিক কল্যাণের নামে সড়কে অর্থ আদায় নিয়ে দুই সংগঠনের মধ্যে মতবিরোধ দেখা দেয়। উভয় পক্ষই নিজেদের অবস্থানকে সঠিক দাবি করে এবং পরস্পরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলে। এর জেরে শুক্রবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিন রাতে পৌরসভার হরিপুর এলাকায় আলোচনা চলাকালে মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল পুনরায় শুরু হয়।

রাতেই অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পরদিন সকাল থেকে বাস চলাচল পুরোপুরি চালু করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT