1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী, উন্নয়ন কর্মসূচি ও খাল পুনঃখননের উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দীর্ঘ প্রায় দুই দশক পর চাঁদপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) সকালে গুলশানের বাসভবন থেকে সড়কপথে সফরসঙ্গীদের নিয়ে তিনি যাত্রা করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং নিশ্চিত করেছে।

সফরকালে প্রধানমন্ত্রী চাঁদপুরসহ কয়েকটি জেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন এবং ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি।

সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। পরে সদর উপজেলার বিশ্বখাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনেরও কথা রয়েছে।

বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠান থেকে ভার্চ্যুয়ালি আরও ২১টি জেলায় এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে।

সফর শেষে চাঁদপুর ক্লাবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে প্রতিনিধি সভায় অংশ নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চাঁদপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রশাসন জানিয়েছে, সফর নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT