1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বেজপা

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চাঁদপুরে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের সম্ভাব্য স্থান নির্ধারণে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেজপা)। প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের পর ঘোষিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে এ কার্যক্রম শুরু করা হয়েছে।

এ লক্ষ্যে বেজপার নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মৌজা বা এর আশপাশের এলাকায় ইপিজেড স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, কমিটি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সরেজমিন পরিদর্শন করবে এবং অর্থনৈতিক ও কারিগরি দিক বিবেচনা করে প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন প্রস্তুত করবে। আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, ইপিজেড বাস্তবায়িত হলে চাঁদপুরে শিল্পায়ন ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ইপিজেড ছাড়াও জেলার উন্নয়নে আরও বড় উদ্যোগ নেওয়ার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এসব দাবি বাস্তবায়িত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT