1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার ঈদ অনুদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৭১ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি রাজনৈতিক কার্যালয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতাকর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। আসন্ন ঈদ উপলক্ষে প্রত্যেক কর্মী ৫ হাজার টাকা করে সহায়তা পাবেন।

অনুষ্ঠানে অন্যান্য সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের মধ্যেও অনুরূপ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা নগর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ঈদের আগে এই আর্থিক সহায়তা তাদের জন্য আনন্দ ও উৎসাহের বিষয় হবে।

তিনি আরও জানান, পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে আধুনিক আবাসন সুবিধা নির্মাণও রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT