1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৫৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাইল্যান্ডের পতাকাবাহী একটি স্ক্র্যাপবাহী জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকারেজে নোঙর করা ‘এমটি কেপিপি-০১’ জাহাজে এ ঘটনা ঘটে। কথাকাটাকাটির এক পর্যায়ে দুই থাই নাবিকের মধ্যে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

এতে জাহাজের অয়েলার হিসেবে কর্মরত থাই নাগরিক রাফিফং ক্লাহান গুরুতর আহত হন। পরে স্থানীয় এজেন্টের সহায়তায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক জানান, স্থানীয় শিপিং এজেন্টের মাধ্যমে তারা ঘটনাটি জানতে পারেন। আহত নাবিককে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ঘটনাটি জাহাজের ভেতরের ক্রুদের অভ্যন্তরীণ বিরোধের সময় ঘটে। বিষয়টি তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

ঘটনার পর জাহাজটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের চার্লি অ্যাংকারেজে নোঙর করা অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT