1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

চট্টগ্রামে একদিনের ব্যবধানে আবারও দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৪৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের একদিন পরই নগরীতে আবারও পৃথক দুটি শিশু ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে নগরীর ডবলমুরিং থানার হাজিপাড়ায় ১০ বছর বয়সি এক কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিশুটি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাকে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যুবককে আটক করে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতার রোষানলে পড়ে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। 

পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মোহাম্মদ এহসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, নগরীর বায়েজিদ এলাকার মোহাম্মদ নগরে পাঁচ বছর বয়সি আরেক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT