1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

খুলনার খালিশপুরে দোকানেই খুন হলেন মুদি ব্যবসায়ী

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

খুলনা প্রতিনিধি: খুলনার খালিশপুর থানার নয়াবাটি এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় সোনা মিয়া সরদার (৩৮) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত প্রায় ১২টার দিকে নিজ দোকানে বসে থাকা অবস্থায় তার ওপর এ হামলা চালানো হয়।

এলাকাবাসী জানায়, রাতের দিকে সোনা মিয়া তার দোকানে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত এসে হঠাৎ তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তিনি দোকান থেকে বের হয়ে দৌড়ে কিছু দূরে গিয়ে পড়ে যান। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত সোনা মিয়াকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ জানায়, হত্যার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT