1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ব্যাটারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২ কোটি টাকা তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি ছিলেন: আসিফ নজরুল মাদারীপুরে উল্টো পথে ট্রাকের চাপায় যুবক নিহত ফরিদপুরে ফাতেমা বেগমের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক তরুণদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস, দায় অতিরিক্ত স্ক্রিন টাইম ও অনিয়ন্ত্রিত জীবনযাপন মোবাইল ব্যবহারকারীদের স্বস্তি! কমতে পারে সারচার্জ ও সিম কর খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ বিক্রি করছেন সোহাগ, দাম ২২ লাখ টাকা ২০২৭ সালের এসএসসি জানুয়ারির শেষে, এইচএসসি জুনে—ইঙ্গিত শিক্ষামন্ত্রীর বেনাপোল দিয়ে ২০ বাংলাদেশি শিশুকে ফেরত পাঠাল ভারত জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, মশাল হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ বিক্রি করছেন সোহাগ, দাম ২২ লাখ টাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে উপহার দেওয়া ‘কালো মানিক’ নামের আলোচিত ষাঁড়টি এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন খামারি সোহাগ মৃধা। বিশাল আকৃতির এই ষাঁড়টির দাম হাঁকা হয়েছে ২২ লাখ টাকা।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামে গিয়ে দেখা যায়, প্রায় ১২ ফুট দৈর্ঘ্য, ৬ ফুট উচ্চতা এবং প্রায় ৪৫ মণ ওজনের এই ষাঁড়টি দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা। ক্রেতার জন্য বাড়ি থেকেই বিক্রির ব্যবস্থা করেছেন সোহাগ। পাশাপাশি ক্রেতাকে একটি ছাগল উপহার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সাত বছরের যত্নে ‘কালো মানিক’:

জানা গেছে, ২০১৮ সালে স্থানীয় চৈতা বাজার থেকে এক লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনেন সোহাগ মৃধা। পরবর্তীতে সেই গাভির জন্ম দেওয়া বাছুরটিকেই দীর্ঘ সাত বছর ধরে লালন-পালন করে ‘কালো মানিক’ নাম দেন তিনি।

সোহাগ জানান,

“ষাঁড়টিকে আমি সন্তানের মতো লালন করেছি। গত বছর নেত্রীকে উপহার দিয়েছিলাম, পরে তিনি তা ফেরত দিয়ে পরিবারের কাজে লাগাতে বলেন। তাই এবার বিক্রি করতে চাই।”

খালেদা জিয়াকে উপহার দেওয়ার ঘটনা:

গত বছরের ৫ জুন ষাঁড়টি ঢাকায় নিয়ে গিয়ে খালেদা জিয়া-কে উপহার দেন সোহাগ। তিনি উপহার গ্রহণ করলেও পরে সোহাগের ছেলে জিসান মৃধাকে ফেরত দেন এবং পরিবারের আর্থিক স্বচ্ছলতার জন্য ব্যবহার করার পরামর্শ দেন।

দৈনিক খরচ ও প্রত্যাশা:

সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা এই ষাঁড়টির পেছনে প্রতিদিন প্রায় ১,০০০ থেকে ১,২০০ টাকা খরচ হয় বলে জানান সোহাগ।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের পরিশ্রমের যথাযথ মূল্য পেয়ে তিনি কাঙ্ক্ষিত দামে ষাঁড়টি বিক্রি করতে পারবেন।

স্থানীয়দের মতামত:

স্থানীয় কৃষক আরিফ বলেন,

“সাত বছর ধরে কষ্ট করে ষাঁড়টি বড় করেছেন সোহাগ। আমরা চাই তিনি ভালো দাম পান।”

প্রাণিসম্পদ বিভাগের বক্তব্য:

পটুয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান জানান, শুরু থেকেই উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে সোহাগকে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে। বড় বাজারে ভালো দাম পেতে ষাঁড়টি ঢাকায় নিয়ে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT