1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ ভারতের হাসপাতালে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৫৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. মুজিব আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ঘটনার পর তার মরদেহ ভারতের একটি স্থানীয় হাসপাতালে রাখা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবর্ষণের পর বিএসএফ নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে স্থানান্তর করে বলে জানা গেছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শ্রীমঙ্গল-৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ওইদিন সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টির সময় ৬ থেকে ৭ জনের একটি চোরাকারবারি দল অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় ৫০০ গজ ভেতরে প্রবেশ করে। সেখানে তারা ভারতীয় কিছু সহযোগীর সহায়তায় এলাকায় প্রবেশ করে।

পরে বিএসএফের লাঠিপুড়া ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে চোরাকারবারিরা দেশীয় অস্ত্র নিয়ে বিএসএফ সদস্যদের ওপর হামলার চেষ্টা চালায় বলে দাবি করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মো. মুজিব আলীর মৃত্যু হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে এবং বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT