1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

কুলাউড়ায় সেই ১৭ ‘জঙ্গি’ নিয়ে নতুন অভিযানে পুলিশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ১৭৪ Time View

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের জঙ্গি সন্দেহে আটক হওয়া ১৭ জনকে নিয়ে নতুন করে অভিযানে নেমেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটিটিসি)ইউনিট। মঙ্গলবার সকাল ৭টা থেকে অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

 

সিটিটিসি ইউনিট সূত্র জানায়, অঝোরে বৃষ্টি হওয়ার কারণে অভিযান শেষ হতে সময় লাগবে।

 

সিটিটিসি ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান  জানিয়েছেন, অভিযান শেষে হলে সামগ্রিক বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলা হবে।

 

এর আগে সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাঁশ টিলা বাজার থেকে স্থানীয় জনতার হাতে জঙ্গি সন্দেহে ১৭ জন আটক হয়। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

এদিকে সিটিটিস প্রধান মো. আসাদুজ্জামান সোমবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আটকক ব্যক্তিরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলা’র সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম- তাদের আরও আস্তানা এখানে আছে। এই ধারাবাহিকতায় তারা আস্তানা থেকে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের হাতে আটক হয়েছে।

 

তিনি আরও বলেন, আটক জঙ্গি সদস্যদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আটকদের মাঝে কয়েকজন ডাক্তার ও চায়না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ২ জন ইঞ্জিনিয়ার আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT