1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

কিস্তি তুলতে গিয়ে গাছচাপায় এনজিওকর্মী নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৩৬ Time View

ডেস্ক রিপোর্টার

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামে কিস্তি তোলার সময় নারিকেল গাছ ভেঙে মাথায় পড়ে এনজিওকর্মী নিহত হয়েছেন।

নিহতের নাম সাথী দত্ত (৩৬)। তিনি ‘আশা’র নগরকান্দা উপজেলার তালমা-১ ব্রাঞ্চের সিনিয়র ঋণ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদি গ্রামের পলাশ দত্তের স্ত্রী।

শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ গ্রামের আবজাল মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাথী দত্ত প্রতিদিনের মতো আশা এনজিওর ঋণের কিস্তি সংগ্রহের কাজে ওই বাড়িতে যান। হটাৎ উঠানের পাশে থাকা একটি ৩০ থেকে ৪০ ফুটের লম্বা নারকেল গাছ তার মাথায় ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

এ ব্যাপারে আশার নগরকান্দা রিজিওনাল ম্যানেজার ফরহাদ খান বলেন, আমাদের এনজিও কর্মীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের জন্য সকল কাজ সম্পন্ন করেছি।

এ ব্যাপারে রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাইমুদ্দিন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম, বিষয়টি খুবই কষ্টদায়ক।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT