1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

কিশোরগঞ্জে সাংবাদিকদের বাসাসহ ২০ বাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিন সাংবাদিকের বাসাসহ অন্তত ২০টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের আখড়াবাজার পিটিআই দক্ষিণ গলি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগুয়া ও আখড়াবাজার এলাকার দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে নগুয়া এলাকার ৪০–৪৫ জনের একটি দল বিভিন্ন অস্ত্র নিয়ে আখড়াবাজার পিটিআই গলিতে মহড়া দেয়।

এরপর তারা গলির দুই পাশে বিভিন্ন বাসায় হামলা চালায়। হামলার সময় সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, স্টার নিউজের জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেলের ভাড়া বাসাসহ অন্তত ২০টি বাসার গেট, দরজা ও জানালা কুপিয়ে ভাঙচুর করা হয়।

এ সময় একটি বাসার সামনে রাখা একটি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। ঘটনাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ও র‍্যাব ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভূইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT