1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারের দাবি পুলিশের দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

এবার জরিমানার মুখে নেইমার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২১২ Time View

নেইমার নিজেই আছেন বিপদে। সন্তানসম্ভবা প্রেমিকার বিশ্বাস ভেঙে পরনারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ ওঠার পর ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। এতে তার ভাবমূর্তির যেমন বারোটা বেজেছে, তেমনি জনপ্রিয়তায় ধস নেমেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা হু হু করে কমছে। এর মধ্যে ব্রাজিলে পরিবেশ আইন লঙ্ঘনের নতুন অভিযোগ উঠেছে নেইমারের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ লাখ মার্কিন ডলার জরিমানা হতে পারে তার।

বৃহস্পতিবার পিএসজি তারকার মালিকানাধীন একটি প্রাসাদসম বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নেইমারের বাবাকে গ্রেফতারও করা হয়েছিল। পরে আদালতের নির্দেশে মুক্তি পান নেইমার সিনিয়র।

রিও ডি জেনিরোর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মানগারাতিবায় আড়াই একর জায়গাজুড়ে বিলাসবহুল প্রাসাদ তৈরি করতে গিয়ে পরিবেশের অনেক ক্ষতি করেছেন নেইমার। এর মধ্যে রয়েছে পানি চলাচলের পথ বদলে দেওয়া, নদীর পানির অপব্যবহার, সৈকত থেকে বালি তোলা এবং পাথর উত্তোলন।

গত পরশু বাড়ির নির্মাণকাজ বন্ধ করতে গিয়ে স্থানীয় সরকারের কর্মকর্তারা নেইমারের বাবার দুর্ব্যবহারের শিকার হন বলেও অভিযোগ উঠেছে। যে কারণে গ্রেফতার হতে হয়েছিল নেইমার সিনিয়রকে।

এত সব ঝামেলার মধ্যেও জাতীয় দলের দুর্দশা নিয়ে চিন্তিত ইনজুরির দরুন মাঠের বাইরে থাকা নেইমার। শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর থেকে ভারপ্রাপ্ত কোচের অধীনে খেলছে সেলেকাওরা।

শোনা যাচ্ছে, ২০২৪ সালের জুনে ব্রাজিলের পরবর্তী স্থায়ী কোচ হবেন বর্তমানে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকা কার্লো আনচেলত্তি। এই ইতালিয়ান কোচেই আলোর দিশা দেখছেন নেইমার, ‘একজন বিশ্বমানের বিদেশি কোচ পাওয়ার সুযোগ হচ্ছে আমাদের। আমি নিশ্চিত, পরিস্থিতি বদলে যাবে। আনচেলত্তি সব কিছুই জিতেছেন। তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব আমরা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT