1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

এফপিএবির উদ্যোগে কোভিড-১৯ প্রাথমিক চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৭০ Time View

বাংলার আকাশ নিউজ  ২৪ ডেস্কঃ

ফরিদপুরে জেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি স্থানীয় নেতাদের সাথে কোভিড-১৯ পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ই ডিসেম্বর শনিবার সকাল ১১টায় কুঠিবাড়ী কমলাপুরে তারার মেলা স্কুল সংলগ্ন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ফরিদপুর শাখার আয়োজনে শাখা মিলনায়তনে জেলা পর্যায়ে সরকারি স্টেকহোল্ডার, সিএসও অংশীদার, ধর্মীয় নেতা, সাংবাদিক ও স্থানীয় নেতাদের সাথে কোভিড পরীক্ষা এবং প্রাথমিক চিকিৎসার সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এফপিএবি এর সাবেক সহকারী মহাসচিব আ.খ.ম খায়রুল হাসান সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফপিএবি ফরিদপুর শাখার সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ আনিসুর রহমান চৌধুরী সাবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফপিএবি এর ফরিদপুর জেলা কর্মকর্তা এ কে এম শাহজাহান।
অনুষ্ঠানে ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন এফপিএবি এর কো-অর্ডিনেটর প্রোগ্রাম সীমা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর হাইস্কুলের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ সরকারি ও স্থানীয় নের্তৃবৃন্দ।
এ সময় পরিবার পরিকল্পনার জেলা কর্মকর্তা ভিডিও চিত্র ও তথ্যাবলী প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফপিএবি ফরিদপুর শাখার কো-অর্ডিনেটর প্রোগ্রাম মোঃ হাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT