1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

এক বছরের সাজা থেকে বাঁচতে ৫ বছর আত্মগোপনে

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩৪৯ Time View

ঢাকা ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় এক বছরের সাজা থেকে বাঁচতে পাঁচ বছর পালিয়েও রেহাই পেলেন না বগুড়ার ব্যবসায়ী মাহবুবুল আলম (৬০)। সদর থানা পুলিশ শনিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকায় ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করেছে।

এসআই জাকির আল আহসান জানান, রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মাহবুবুল আলম বগুড়া শহরের বড়গোলা লালমাটি ঘাট লেনের মৃত মছির উদ্দিন আহম্মেদের ছেলে। শহরের বড়গোলা এলাকায় তার মেসার্স হাজী বাবলু নামে রড ও সিমেন্টের ব্যবসা ছিল। ব্যবসার কারণে আলম বিভিন্ন ব্যক্তি ও ব্যাংকের কাছে দেড় কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। তার বিরুদ্ধে আদালতে এ সংক্রান্ত চারটি মামলা বিচারাধীন রয়েছে।

এর মধ্যে ঢাকা ব্যাংক লিমিটেড বগুড়া শাখার মামলায় আদালত তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করেন। ২০১৭ সালে রায় হওয়ার পর ব্যবসা প্রতিষ্ঠান ফেলে আলম আত্মগোপন করেন। তিনি ঢাকার ফার্মগেট এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে গত পাঁচ বছর বসবাস করছিলেন।

সদর থানার এসআই জাকির আল আহসান জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সাজাপ্রাপ্ত আসামি ব্যবসায়ী মাহবুবুল আলমের অবস্থান নিশ্চিত হওয়া যায়। শনিবার রাতে ঢাকার ফার্মগেট এলাকার ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে চারটি মামলার ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বগুড়ায় আনার পর রোববার বিকালে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে বগুড়া জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT