1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে ‘পদ্মা ব্যারেজ’ নির্মাণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মে) সচিবালয়ে অনুষ্ঠিত একনেকের ১১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন একনেকের সভাপতি।

সভা সূত্রে জানা যায়, দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী, কৃষি ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে দীর্ঘদিন ধরে পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ছিল। বিশেষ করে ১৯৭৫ সালে ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় এ অঞ্চলের নদ-নদী ও পরিবেশে ব্যাপক প্রভাব পড়ে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদে বাস্তবায়িত হওয়ার কথা রয়েছে প্রকল্পটি।

বৈঠক শেষে ব্রিফিংয়ে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ২৪টি জেলার প্রায় ৭ কোটি মানুষ সরাসরি উপকৃত হবে।

তিনি আরও বলেন, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এ নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আলাদা কোনো আলোচনা প্রয়োজন নেই। তবে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সংশ্লিষ্ট কমিশন কাজ করছে।

আগামী বাজেট পাসের পরপরই প্রকল্পের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT