1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৬,৫৯০ টাকা নববর্ষ উদযাপনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে রচনা প্রতিযোগিতার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিমান বাহিনী প্রধানের যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি ‘বিজয়’ দাবি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা, যুদ্ধবিরতি চুক্তির ইঙ্গিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি: হামলা বন্ধের নির্দেশ ইরানে, সতর্ক অবস্থানে সামরিক বাহিনী নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, তিনজন বাংলাদেশি দুপুরের মধ্যে যশোর-কুষ্টিয়া-খুলনায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি

একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে – পুলিশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৫ Time View

একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জের তাড়াশের বারোয়ারি বটতলা মহল্লার নিজ বাড়ি থেকে ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৮টার দিকে তিনজনের লাশ উদ্ধারে কাজ করেছে পুলিশ।

নিহতরা হলেন- কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানি সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

প্রত্যক্ষদর্শী ও তাড়াশ থানার ওসি ( তদন্ত) নূরে আলম জানান, তাদেরকে গত দুইদিন ধরে  না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় তাদেরকে কুপিয়ে ও জবাই হত্যা করা হয়েছে।

উল্লাপাড়া সার্কেলের (উল্লাপাড়া-তাড়াশ) সহকারী পুলিশ সুপার অমৃত কুমার সূত্রধর বলেন, নিহতদের সর্বশেষ শনিবারে দেখা গেছে বলে তার স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন। এর পরের যে কোনো সময় এই হত্যাকাণ্ডটি হয়েছে। আমরা মরদেহ উদ্ধারে কাজ করছি। সিআইডি আসবে এবং ক্রাইম স্পট থেকে আলামত সংগ্রহ করবে তাই সেভাবেই কাজ করা হচ্ছে।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে ও থানায় মামলা দায়ের হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT