1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

উত্তর সাগরের ভয়ংকর ঢেউ আর অজানা নয়, রহস্য উন্মোচন করলেন গবেষকরা

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৭৮ Time View

উত্তর সাগরের ঢেউ নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই অনুসন্ধান চালিয়ে আসছেন। এক সময় নাবিকদের কাছে কেবল সমুদ্রের গল্প হিসেবে পরিচিত ছিল “রগ ওয়েভ” বা হঠাৎ তৈরি হওয়া বিশাল ঢেউ। যা মুহূর্তের মধ্যে জাহাজ ও সমুদ্রের স্থাপনাগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের ঢেউ ২০ মিটার বা তারও বেশি উচ্চতায় উঠতে পারে, যা আশেপাশের ঢেউয়ের দ্বিগুণেরও বেশি।

সম্প্রতি নেচার সায়েন্টিফিক রিপোর্টসে প্রকাশিত এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে, এসব ঢেউ মোটেই রহস্যময় নয়। ২০০৩ থেকে ২০২০ সাল পর্যন্ত নরওয়ের উপকূলের কাছে একোফিস্ক তেলক্ষেত্রের প্ল্যাটফর্মে স্থাপিত লেজার যন্ত্রে সংগৃহীত প্রায় ২৭ হাজার ৫০০টি অর্ধ ঘণ্টার ঢেউয়ের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেছেন রগ ওয়েভ তৈরি হয় মূলত কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স নামের প্রাকৃতিক প্রক্রিয়ায়।

গবেষক দলের নেতৃত্বে থাকা বিশেষজ্ঞরা জানান, সমুদ্রে বিভিন্ন দিক থেকে আসা ঢেউ যখন একই সময় ও জায়গায় মিলে যায়, তখন তাদের চূড়াগুলো একে অপরের ওপর জমে এক বিশাল ঢেউ তৈরি করে। এই প্রক্রিয়া কয়েক সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে ঘটে যায়। তত্ত্বটি পরিচিত কোয়াজি-ডিটারমিনিজম নামে। যাতে বলা হয়েছে বড় ঢেউয়ের চারপাশে নির্দিষ্ট ঢেউয়ের বিন্যাস দেখা যায়, যা চিহ্নিত করা সম্ভব।

গবেষকরা উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ২০২৩ সালের ২৪ নভেম্বর উত্তর সাগরে এক ঝড়ে একোফিস্ক প্ল্যাটফর্মে ধরা পড়ে প্রায় ১৭ মিটার উঁচু এক রগ ওয়েভ। বিশ্লেষণে দেখা যায়, এটি তৈরি হয়েছিল ছোট ছোট ঢেউয়ের একাধিকবার স্তূপাকারের ফলেই।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT