1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ঈদ সামনে সিরাজগঞ্জের খামারে দেশি গরুর সরব উপস্থিতি, ক্রেতাদের ভিড়

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৬৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ঈদুল আজহাকে সামনে রেখে সিরাজগঞ্জের খামারগুলোতে দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করা হয়েছে প্রায় ৬ লাখ গবাদিপশু। এসব গরুর মধ্যে রয়েছে ‘বাহাদুর’, ‘কালা মানিক’, ‘বাদশা’ ও ‘সুলতান’সহ বিভিন্ন নামের আকর্ষণীয় পশু।

অনলাইনে ছবি দেখে অনেক ক্রেতা সরাসরি খামারে গিয়ে গরু দেখছেন ও কিনছেন। প্রতিদিনই বিভিন্ন খামারে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে।

খামারিরা জানান, প্রতিদিন সকাল থেকেই গরুগুলো পরিচর্যার জন্য বের করা হচ্ছে। খাদ্য হিসেবে খড়, সবুজ ঘাস, ভুষি, খোল ও ভিটামিন সমৃদ্ধ খাবার দেওয়া হচ্ছে। বাড়তি খরচের মধ্যেও ভালো দামের আশায় খামারিরা দিনরাত পরিশ্রম করছেন। অনেক বড় গরু ইতোমধ্যে খামার থেকেই বিক্রি হয়ে গেছে।

উল্লাপাড়ার খামারি শহিদুল হক বলেন, ক্রেতারা দরদাম ঠিক হলে গরু কিনে নিচ্ছেন। অনেকেই কিনে আবার ঈদের আগে পর্যন্ত খামারেই রেখে যাচ্ছেন।

শাহজাদপুরের খামারি নাজমুল জানান, ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে গরুর পরিচর্যা চলছে। নিয়মিত গোসল, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সঠিক খাদ্য ব্যবস্থাপনার মাধ্যমে পশুগুলো প্রস্তুত করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক জানান, এ বছর সিরাজগঞ্জে কোরবানির জন্য প্রায় ৬ লাখ পশু প্রস্তুত রয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৩৫০ কোটি টাকা। জেলার ৯ উপজেলায় প্রায় ১৭ হাজার খামার রয়েছে।

তিনি আরও জানান, জেলার চাহিদা প্রায় আড়াই লাখ পশু হলেও অতিরিক্ত পশু দেশের বিভিন্ন অঞ্চলের হাটে সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT