1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

ইজিয়াম থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত জেলেনস্কি

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা খারকিভের ইজিয়াম পরিদর্শন শেষে কিয়েভে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (৪৪)।

বুধবার রাজধানীতে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন।

ফেসবুকে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ।

তিনি বলেছেন, কিয়েভের সড়কে জেলেনস্কির গাড়ির সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে এক চিকিৎসক পরীক্ষা করেছেন। কোনো গুরুতর আঘাত পাননি তিনি। দুর্ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানান তিনি।

এদিকে জেলেনস্কির গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়া ব্যক্তিগত গাড়িটির চালকও আহত হয়েছেন। জেলেনস্কির চিকিৎসকরাই তাকে চিকিৎসা দেন এবং পরে তাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান সের্হি নাইকিফোরভ।

 

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT